May 13, 2026, 10:53 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ঘিওরে বিএনপির প্রচারসভায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

Reporter Name

মোঃশরিফুল ইসলাম ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই পারে একটি ন্যায়ভিত্তিক ও সুশাসিত বাংলাদেশ গড়তে— এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর ) বিকেলে ঘিওর উপজেলার পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবীর।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে বক্তারা বলেন, এই দফাগুলো দেশের প্রতিটি খাতকে পুনর্গঠনের একটি নীলনকশা।

প্রধান অতিথি এস এ জিন্নাহ কবীর তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে, কৃষি ও শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নতি সম্ভব নয়। বিএনপির ৩১ দফায় কৃষিকে স্বনির্ভর করা, কৃষককে ন্যায্যমূল্যে ফসল বিক্রির নিশ্চয়তা দেওয়া এবং শিক্ষাখাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও মানসম্মত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষিত প্রজন্মই হবে সুশাসিত রাষ্ট্রের ভিত্তি।

তিনি আরও বলেন,আজ দেশের সমাজ ব্যবস্থায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে এই অপসংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ দিয়ে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, কৃষক উৎপাদনের ন্যায্য দাম পাচ্ছে না, শিক্ষার মান কমে গেছে এবং সমাজে অরাজকতা ও ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। তারা বলেন, তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নই পারে এই অবস্থার পরিবর্তন ঘটাতে।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মো. লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সভাস্থল ছিল নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা