August 4, 2026, 1:18 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর ড্রেজারের বিরুদ্ধে এসিল্যাণ্ডের অভিযান

Reporter Name

সুরেশ চন্দ্র রায়, বিশেষ প্রতিনিধি

দৈনিক ভোরের কাগজে ড্রেজার সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নে ড্রেজারবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) শিমুলিয়া ইউনিয়নের পূর্ব ঢাকিজোড়া ও পুরান সাকরাইল গ্রামে মোবাইল কোর্টের এই অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

প্রশাসনের ওই অভিযানে দেখা যায়, অভিযুক্ত ড্রেজার ব্যবসায়ীরা আগেই পালিয়ে যায়। পরে মাটি কাটার পাইপসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি বিনষ্ট করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে এবং কেউ প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা