May 13, 2026, 10:52 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

দিনাজপুর সীমান্তে বিজিবি’র অভিযানেবিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

Reporter Name

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের তিনটি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।
গত বৃহস্পতিবার (৩০ আক্টোবর) দিবাগত রাত থেকে শুক্রবার (৩১অক্টোবর ) ভোর পর্যন্ত দিনাজপুরের তিনটি সীমান্ত এলাকায় রাতভর অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার (৩১অক্টোবর ) ভোরে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। এর আগে গত বৃহস্পতিবার (৩০ আক্টোবর) রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক চোরাচালানে প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। একই রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার উদ্ধারকৃত মালামালের তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তে চোলাচালান রোধে বিজিবি সদস্যরা দিন রাত কঠোর নজরদারী রাখছে। এরই অংশ হিসেবে সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪ হাজার ৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার মোট সিজার মূল্য ৩লাখ ৮০ হাজার ৪০০টাকা। তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি কর্তৃক এ অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা