August 4, 2026, 2:13 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

Reporter Name

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছে। রোববার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে কর্মবিরতি পালন করেন বৈষম্যের শিকার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
এসময় দূর-দূরান্ত থেকে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা পড়েন ভোগান্তিতে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতাল চত্ত্বরে ব্যানার হাতে দাঁড়িয়ে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় হাসপাতালের আউটডোরে ও প্যাথলজিতে অসংখ্য রোগী অপেক্ষা করতে থাকেন। রোগীর স্বজনদের অনেককে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। জরুরী প্যাথলজিক্যাল পরীক্ষা বন্ধ থাকায় অনেকে হাসপাতালের বাইরে প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা করাতে যান। এতে তাদের খরচ ও ভোগান্তি বেশি বলে জানান তারা।
কথা হয় কফিল উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের সাথে। তিনি এসেছেন উপজেলার মাদিলাহাট এলাকার সৈয়দপুর গ্রাম থেকে। তিনি বলেন, খুব সকালে এসে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার সিবিসি, আরবিএস, ইসিজি, সিরাম ক্রিয়েটিনিনসহ বেশকিছু পরীক্ষা দিয়েছে। কিন্তু পরীক্ষা করতে এসে দেখি তারা কর্মবিরতি পালন করছেন। বসে বসে অপেক্ষা করা খুবই কষ্ট। সরকারের উচিৎ আমাদের এই কষ্ট দূর করা। যদি তাদের দাবি যৌক্তিক হয় তবে তা বাস্তবায়ন করা হোক।
ভর্তি রোগী সুখিরন বেগম জানান, ১০টার সময় ডাক্তার রাউন্ড দেয়ার সময় রিপোর্ট দেখাতে হবে। কিন্তু কর্মবিরতি চলবে নাকি ১১টা পর্যন্ত। সরকারের স্বাস্থ্যখাতে বিশেষ নজর দেওয়া দরকার।
এছাড়াও আউটডোরে সাইতুন নাহার (৬০), মর্জিনা বেগম (৬০), লোকমান হাকিম (৫০), পারভীন আক্তার (৩৫) সহ অর্ধশতাধিক নারী-পুরুষকে অপেক্ষমান দেখা যায়।
এদিকে কর্মবিরতি পালনকারীরা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার হয়েও সেবাদান চালিয়ে যাচ্ছে। অন্যান্য ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স ও কৃষিবিদরা ১১ থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও আমাদের গ্রেড বাস্তবায়ন হয়নি। এঅবস্থায় আমাদের অধিকার আদায়ে আমরা সারাদেশের সাথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এই সময়ে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। সরকারের উচিৎ দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন করে রোগীদের ভোগান্তি নিরসনের ব্যবস্থা করা। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচী আসতে পারে বলেও জানান তারা।
এসময় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তৌহিদুজ্জামান, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) গোলাম মোস্তফা, ফার্মাসিস্ট রাইটার আহসান হাবীব, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও গ্রাফার) অরুণাভ সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা