August 3, 2026, 1:40 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

বিজিবির অভিযানে এক মাসে ৪ কোটি টাকার মাদকদ্রব্য, অস্ত্রসহ অন্যান্য মালামাল জব্দ

Reporter Name

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর রিজিয়নের ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে গত এক মাসে ৪ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে।
আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর ৪২ বিজিবির হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান। এসময় ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এএম জাবের বিন জব্বার ও বিজিবি দিনাজপুর সেক্টরের অপারেশন অফিসার মেজর তানিম হাসান খান উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার জানান, রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা রয়েছে ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই রিজিয়নের অধীনে ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে। রংপুর রিজিয়নের প্রতিটি বিজিবি সদস্য সীমান্ত সুরায় নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত নভেম্বর মাসে মাদক, অস্ত্র ও অন্যান্য মালামাল চোরাচালান রোধ, নারী ও শিশুসহ মানব পাচার প্রতিরোধ, সীমান্ত সুরা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি কার্যকর ভূমিকা রাখছে।
তিনি বলেন, রিজিয়নের বিজিবি সদস্যরা নভেম্বর মাসে অভিযান চালিয়ে ৯৬৬ বোতল ফেন্সিডিল, ১ হাজার বোতল বিদেশী মদ, ৩ হাজার ৪৬৯ পিস ইয়াবা, ২২৮ কেজি গাজা, ২ হাজার ৫১ বোতল নেশা জাতীয় সিরাপ, ৮ হাজার ৫৯০ পিস ভারতীয় মেটাডক্সিন ট্যাবলেট, ১৭ হাজার ৯৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ হাজার ৭৪৩ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছে। পাশাপাশি নভেম্বর মাসে ১ জন ভারতীয় নাগরিক আটক করা হয়েছে। তার হাত থেকে ১০জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। এই সময়ে ৬ রাউন্ড গুলিসহ ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও ২ দশমিক ৩ কেজি গান পাউডার জব্দ করা হয়েছে।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, বিজিবি সদস্যরা নভেম্বর মাসে ১০ হাজার ২৬০ পিস ভারতীয় প্রসাধনী, ৬ হাজার ৮৭৭টি ঔষধ সামগ্রী, ১ হাজার ৯০৩টি ভারতীয় খাবার সামগ্রী, ৯১টি শাড়ী, ২টি লেহেঙ্গা, ৪টি প্যান্টের কাপড়, ৮২পিস কম্বল, ৯০ পিস শাল, ৬৯৪ কেজি জিরা, ৭৬০ কেজি ধান, ১৫৪ কেজি চিনি, ১ হাজার ৭৭৫ কেজি পিয়াজ, ১০১ কেজি আপেল, ১টি ট্রাক, ১টি ইজিবাইক, ৩টি ইঞ্জিন চালিত নৌকা, ২৫টি মোটরসাইকেল, ১৫টি বাই সাইকেল ও ৬৬টি মোবাইল, ১১৫টি গরু, ১৩টি মহিষ ও ২টি ছাগল জব্দ করা হয়েছে। পাশাপাশি ইলিশ ধরা ও পাচার রোধ, জাল টাকার পাচার রোধে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নভেম্বর মাসে বিজিবি-বিএসএফের বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক ও সৌজন্য সাাৎ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এই রিজিওনের অধীনে লালমনিরহাট এলাকায় ৬১ বিজিবির আওতাধীন চতুরবাড়ী বিওপির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এছাড়া ২ হাজার ৫৮৬টি জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা