অনুষ্ঠানের শুরুতে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। তিনি বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশের শান্তি, স্থিতি ও জাতির সার্বিক কল্যাণের জন্যও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে সব সময় আপসহীন থেকেছেন। মানুষের পাশে থাকা এবং দেশের সার্বিক উন্নতি ও মুক্তচিন্তার পক্ষে তার ভূমিকা সবসময়ই প্রশংসিত।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।