May 13, 2026, 10:56 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ঘিওরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

 মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ধুলুন্ডি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খন্দকার আকবর হোসেন বাবলু। তিনি প্রয়াত  মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত। তাঁর দেশে ফেরা গণতন্ত্রকামী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের রাজনীতি করে গেছেন। সেই আদর্শ ধারণ করেই বিএনপির নেতাকর্মীদের আগামী দিনে ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে দেশ ও জনগণের পাশে দাঁড়াতে হবে।
সভায় অন্যান্য বক্তারা বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকেও তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আন্দোলন-সংগ্রামে দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় দলীয় ঐক্য সুদৃঢ় করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা