August 3, 2026, 1:36 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মানিকগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির নতুন নেতৃত্বে লিটন–বাবুল।

Reporter Name

মোঃ জিবন আহমেদ ফারুক ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও অটোটেম্পু ওনার্স গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক লিটন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পীর বাবুল হোসেন।শনিবার জেলাশহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।সভাপতি পদে আব্দুর রাজ্জাক লিটন পেয়েছেন ১৫৮ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নান্নু মিয়া পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে পীর বাবুল হোসেন ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান খান পেয়েছেন ২৪ ভোট।সহ-সভাপতি পদে ফারুক মোল্লা ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনোয়ার হোসেন পেয়েছেন ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আবুল বাসার পেয়েছেন ১৪২ ভোট, প্রতিদ্বন্দ্বী চান মিয়া পেয়েছেন ২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সিহাব উদ্দিন সুমন ১৪১ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. জাফর পেয়েছেন ২৬ ভোট। দপ্তর সম্পাদক পদে জিয়াউর রহমান পেয়েছেন ১৪৭ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. সিদ্দিক পেয়েছেন ১৪০ ভোট।এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম ফিরোজ, দ্বীন ইসলাম, ওসমান গনি, তপু রায়হান অজয়, ছবুর খাঁন ও মো. রতন।সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিধিবহির্ভূত হওয়ায় তিনটি ভোট বাতিল ঘোষণা করা হয়।ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার বশির আহমেদ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার সবুজ মিয়া ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা