August 3, 2026, 11:09 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে দুই চেয়ারম্যান প্রার্থীকে বিএনপি’র বহিষ্কার

Reporter Name

মানিকগঞ্জ প্রতিনিধি

শোকজের সন্তোষজনক জবাব না দেওয়ায় মানিকগঞ্জের ঘিওরে ২ জন নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এসব নেতারা আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।

বহিষ্কৃতরা হলেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান এবং জেলা বিএনপির সদস্য ও ঘিওর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন‌। তারা দুজনেই ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জনানো হয়।

এর আগে দলের সিদ্ধান্ত অমান্য করে বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।

ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান বলেন, দলীয় সিদ্ধান্ত যাই হোক জনগনের অনুরোধে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন জনগণের সেবা করে আসছি। এই মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলে জনগণ আমাকে মেনে নেবে না।

 

আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি’র গঠনতন্ত্র মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা