May 13, 2026, 7:24 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

কওমি ছাত্র সংসদ কলাপাড়া উপজেলা উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

কওমি ছাত্র সংসদ কলাপাড়া উপজেলা উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) বিকেলে কলাপাড়া পৌর শহরের শহিদ শেখ কামাল অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি হাবিবুর রহমান মিসবাহ, লেখক গবেষক ও দার্শনিক চেয়ারম্যান, ৩১৩ প্রোপার্টিজ লিমেটেড।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি আঃ আউয়াল ফেরদাউস কাসেমী সিবিয়র উস্তাদ চরমোনাই মাদ্রাসা।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, শুধু সপ্ন দেখলেই হবেনা বরং সপ্নকে সামনে রেখে প্লান করতে হবে, তবে সক্ষমতার বাহিরে সপ্ন দেখা যাবেনা। ওলামায় কেরামকে মানুষের আস্থার জায়গায় হাত বাড়াতে হবে। যেটা জানিনা সেটা করবোনা, যেটা জানি সক্ষমতার মধ্যে থাকলে করবো না হলে করবোনা, এবং আমাদের ধৈর্য্য থাকতে হবে।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এর সচ্ছ ঊরার নাম হলো দেওবন্দিয়াত। তিনি তার বক্তব্যে আরো বলেন, কওমি ওলামায়ে কেরাম জাতিকে দিতে জানে নিতে জানেনা, যত নিয়েছে তার থেকে বেশি দিয়েছে, তিনি নবিন আলেমদের কে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, কওমি ছাত্র সংসদ কলাপাড়া উপজেলা সভাপতি মাওলানা তাওহীদ বিন জাফর।

উক্ত অনুষ্ঠানে নবিন আলেমদেরকে ক্রেস্ট প্রধান করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।

এ সময় কওমি ছাত্র সংসদ কলাপাড়া উপজেলার নেতৃবৃন্দ সহ দেশ বরন্য ওলামায় কেরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা