May 13, 2026, 8:44 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ঘিওরে ভোক্তা অধিকার দিবস পালিত

Reporter Name

 

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ :

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় বক্তব্য দেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, কৃষি কর্মকর্তা মো: মাজেদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ঘিওর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি একেএম সারোয়ার কিরণ খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষসহ বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, রোজার মাসে ভোক্তা সাধারণ যেন তাদের ন্যায্য অধিকার পান, সেদিকে ব্যবসায়ী, জনগণ ও জনপ্রতিনিধিসহ সবাইকে সজাগ থাকতে হবে। ব্যবসায়ী ও ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা