August 3, 2026, 4:19 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

পন্ডস-এর নতুন ফেস হতে পারেন আপনিও!

Reporter Name

ছোটবেলায় মায়ের ড্রেসিং টেবিল ছিল মেয়েদের কাছে একটা ম্যাজিক বক্সের মতো। কত ধরনের প্রসাধনীর সামগ্রী কিন্তু তাতে হাত দেয়া নিয়ে ছিল মায়ের কড়া নিষেধ। ক্রিম, পাউডার, লিপস্টিক, পারফিউম কী ছিল না সেখানে! সময়ের সাথে অনেক সামগ্রীই পরিবর্তিত হত। কিন্তু একটা জিনিস বছরের পর বছর চোখের সামনেই থাকতো।

পন্ডস ক্রিম-এর একটা জার। মাঝে মাঝে লুকিয়ে সেখান থেকে একটু ক্রিম নিয়ে গালে মেখে আয়নায় নিজেকে দেখার স্মৃতিও আছে অনেকের।
পন্ডস-এর এই জনপ্রিয়তা জেনারেশনের পর জেনারেশন ধরে এখনও অক্ষত।

পন্ডস্‌-এর এই পথচলা শুরু ১৮৪৬ সাল থেকে।

যাত্রার শুরু থেকেই পন্ডস্ স্কিনকেয়ার এক্সপার্ট হিসেবে মেয়েদের কাছে বিশ্বব্যাপী জনপ্রিয় ও আস্থার প্রতীক। আর সেজন্যই এত বছর পরেও স্কিনকেয়ার ব্র্যান্ডের নাম নিতে হলে একটা নামই সবার আগে মাথায় আসে, পন্ডস্।
গাল ধরে Googly Woogly Wosh করা পন্ডস্‌-এর সেই বিখ্যাত বিজ্ঞাপনটির কথা নিশ্চয় সবারই মনে আছে। এই বিজ্ঞাপন দেখে নিজেকে পন্ডস্‌-এর বিজ্ঞাপনে কল্পনা করেছেন অনেকেই।

কেমন হবে যদি পন্ডস্‌-এর মতো এত জনপ্রিয় গ্লোবাল ব্র্যান্ডের ফেস হওয়ার সু্যোগ ফাইনালি পেয়েই যান?
এখন আর কল্পনা নয়, পন্ডস্‌ প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করেছে ‘পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার’, যার জয়ী পাবে পন্ডস্‌ বাংলাদেশ-এর নতুন ফেস হওয়ার সুযোগ।

পন্ডস্‌ বাংলাদেশ-এর সকল কার্যক্রমের সাথে জড়িত থাকবেন ‘পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার’-এর উইনার। বিলবোর্ড থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই পন্ডস্‌-এর সাথে ব্যবহৃত হবে আপনার ছবি।

আর শুধু এটাই নয়, পন্ডস্‌-এর বিজ্ঞাপনে আমরা পন্ডস্‌ ইনস্টিটিউট-এর কথাও অনেক শুনেছি। সেই ইনস্টিটিউটের বিজ্ঞানীরাই কিন্তু গবেষণার মাধ্যমে তৈরি করেন পন্ডস্‌-এর নতুন নতুন প্রোডাক্ট।

যাদের আমরা স্কিনকেয়ার এক্সপার্ট হিসেবে চিনি।
‘পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার’-এর উইনার সুযোগ পাবে দেশের বাইরে অবস্থিত এই আন্তজার্তিক পন্ডস্‌ ইনস্টিটিউট ঘুরে দেখার। সেখানকার এক্সপার্টদের কাছ থেকে সুযোগ পাবে স্কিনকেয়ারের উপর বিশেষ ট্রেনিং নেওয়ার। যা ‘পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার’-এর প্যাশন ও দক্ষতাকে অনন্য মাত্রায় নিয়ে যাবে।

যারা অনেকদিন থেকেই ইনফ্লুয়েন্সার হওয়ার স্বপ্ন দেখছিলেন কিন্তু বিশ্বাসযোগ্য কোনো মাধ্যম বা সাহস পাচ্ছিলেন না তাদের জন্য এই প্ল্যাটফর্ম একটি দারুণ সুযোগ।

এই উদ্যোগ নিয়ে ইউনিলিভার বাংলাদেশ-এর মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড জাহীন সাজিদুল ইসলাম বলেন, “ইউনিলিভার সবসময়ই তরুণদের জন্য নতুন নতুন যুগোপযোগী প্ল্যাটফর্ম তৈরি করে। আর পন্ডস্ স্কিনকেয়ার এক্সপার্ট হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি প্ল্যাটফর্মের সূচনা করতে পেরে আনন্দিত। আমরা চাই স্কিনকেয়ার নিয়ে আগ্রহী এমন একজনকে খুঁজে পেতে, যে হবে দেশের প্রথম স্কিনকেয়ার ইনফ্লুয়েন্সার। যার জন্য পন্ডস্‌ বাংলাদেশ তৈরি করে দিচ্ছে ইন্টারন্যাশনাল পন্ডস্‌ ইনস্টিটিউট থেকে গ্রুমিংয়ের পাশাপাশি ১ বছরের জন্য পন্ডস্‌ বাংলাদেশ-এর নতুন ফেস হওয়ার সুযোগ।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা