May 14, 2026, 1:29 am
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ঘিওরে​ খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিদি

মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের খোন্দকার দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি পাঁচুরিয়ায় মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মিলাদ, দোয়া ইফতার মাহফিল ও খাবার বিতরন করা হয়।

এর আগে বেলা এগারোটার দিকে খোন্দকার দেলোয়ার হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয়, জেলা ও তৃণমূল বিএনপি’র নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, খোন্দকার দেলোয়ার হোসেনের বড় পুত্র জেলা বিএনপির সহ-সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু, জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ও মানিকগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মহিয়ার শিপার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, ঘিওর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার লিয়াকত হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি মোতালেব হোসেন, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক এডভোকেট আব্দুল আলিম মনোয়ার, জেলা যুব দলের আহবায়ত কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক কবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আ: খালেক শুভ, সাধারন সম্পাদক সিরাজুর রহমান খান সজীব, ঘিওর উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট কাউসার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যান ট্রাস্ট জেলা কমিটির যগ্ম আহবায়ক মিঠু রবি দাস, বানিয়াজুরী ইউপির সাবেক চেয়ারম্রান আবুল কাশেম চতু, দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু, হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: শাহীন, আ: হাকিম, শিবালয় যুবদল যুগ্ম সম্পাদক মহিবুর রহমান, মানিকগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি আব্দুল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীন আলমসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সহ সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, ২০১১ সালের ১৬ মার্চ বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, ৫ বারের সংসদ সদস্য বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খোন্দকার দেলোয়ার বিএনপির মহাসচিব নিযুক্ত হন। এরপর তত্ত্বাবধায়ক সরকারের পুরো সময় বিএনপির নানা সঙ্কটে তিনি জোরালো ভূমিকা পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা