মানিকগঞ্জ প্রতিনিধি
” অসহায় মানুসের পাশে আমরা আজীবন ” এই শ্লোগানে দরিদ্র ফাউন্ডেশন নামক এক বেসরকারি দাতব্য সংস্থার পক্ষ থেকে দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক দরিদ্র পরিবারের বাড়িতে যেয়ে এই উপহার সামগ্রী প্রদান করেন। দুবাই প্রবাসী শেখ সায়েমের সহায়তায় এই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, সেমাই, তেল, আলু, পেঁয়াজ ও নগদ টাকা। ঈদের আগে এসব সামগ্রী পেয়ে খুশি দুস্থ পরিবারের মানুষগুলো। ঈদের আগের দিন পর্যন্ত এই সহায়তা প্রদান চলমান থাকবে বলে জানান সংস্থার কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন, দরিদ্র ফাউন্ডেশনের সভাপতি মো: সুজন খাঁন, সাধারন সম্পাদক মো: নাঈম শেখ, সহ সভাপতি আকাশ রহমান, কোষাধক্ষ্য রাব্বি হোসেন প্রমুখ।