আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, বিএনপি, ঘিওর উপজেলা প্রেসক্লাব, ঘিওর ফায়ার সার্ভিস,মুক্তিযোদ্ধা সংসদ, ঘিওর ডি,এন, হাই স্কুল , ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সমাজিক সংগঠন শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করে।
পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও সম্মাণনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজীজ , আব্দুল মান্নান, উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সাধারন সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভ’ইয়া, ঘিওর ডি,এন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন প্রমুথ। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।