মানিকগঞ্জের ঘিওর উপজেলার ২৫ নং বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন, ঘিওর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, কাজী মাহেলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন বেগম, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আসমা আক্তার রোজি, সমাজ সেবক মোঃ রেজাউল করিম চঞ্চল, মেধা পুরস্কারদাতা আব্দুস সালাম, আবুল কালাম, মোঃ লিটন মিয়া।