May 13, 2026, 8:29 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার

Reporter Name

স্টাফ রিপোর্টার

চার বছর পর মিথ্যা অস্ত্র মামলার অভিযোগ থেকে খালাস পেয়েছেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার।
গতকাল ২০২৬ সালের ১৫ মার্চ রবিবার মানিকগঞ্জ জেলা জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক তানিয়া ফেরদৌসী মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে খালাস প্রদান করেন । মামলাটি ছিল ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় দায়ের করা বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং–১২/২০২২।

জানা যায়, ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের পেছনে ধলেশ্বরী নদীতে যুবলীগ নেতার অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। এতে নদী ভাঙনে কয়েকটি বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং উপ-শহর, আঞ্চলিক মহাসড়কসহ সরকারি স্থাপনাও হুমকির মুখে পড়ে।
এ ঘটনায় অনুসন্ধানী প্রতিবেদন করে এশিয়ান টেলিভিশনে পরপর দুটি সংবাদ প্রচার করেন সাংবাদিক সোহেল রানা খন্দকার। পরে ওই প্রতিবেদনের জের ধরে তাকে একটি মিথ্যা অস্ত্র মামলায় জড়ানো হয় । এরপর দীর্ঘ চার বছর ধরে তিনি মামলার হয়রানির শিকার হন।
মামলায় সাংবাদিক সোহেল রানা খন্দকারের পক্ষে মানিকগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী মোঃ মতিউর রহমান দেওয়ান মতিন আইনগত লড়াই করেন।
আদালতের এ রায়ে সাংবাদিক মহলে স্বস্তি প্রকাশ করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা