May 13, 2026, 8:40 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

মেঘনায় যাত্রীবাহী ট্রলারের সাথে সিমেন্ট বোঝাই ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ১

Reporter Name

 

মোঃ রুহুল আমিন  শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-চাঁদপুর সীমানায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারের সাথে সিমেন্ট বোঝাই ট্রলারের ভায়াবহ সংঘর্ষ হয়েছে। রবিবার দুপুরে চাঁদপুর থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শহীদুল্লাহ গাজী (৪৮) নামে এক লোক নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজ শহীদুল্লাহ গাজী দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ছত্তর গাজীর ছেলে। এ ঘটনায় ট্রলার চালক মনির হোসেন গুরতর আহত হয়। তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ তারাবুনিয়া ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মিশর মোল্যা জনায়, রবিবার সকালে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে মনির হোসেনের ট্রলার দক্ষিণ তারাবুনিয়ার আফামোল্যার বাজারের দিকে আসছিলো। এ সময় বরিশালমূখী একটি সিমেন্ট বোঝাই ট্রলার এসে তাদের ট্রলারের মাঝ বরাবর ধাক্কা দিলে শহীদুল্লাহ গাজী নিখোঁজ হয়।

শরীয়তপুর নরসিংহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা