আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি
মাদক ছাড়ি, খেলাধুলা ধরি- সবাই মিলে দেশ গড়ি এই শ্লোগানে মানিকগঞ্জের ঘিওরে নৈশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটায় উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করে স্থানীয় গ্রামবাসী।
টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নেয়। ফাইনাল খেলায গোল শুণ্য ড্র হওয়ায় ট্রাইবেকারে ইউনিক ব্রাদার্স ৩-১ গোলে স্যাডো বন টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে রাত দশটার দিকে চ্যাম্পিয়ন – (ট্রফি এবং প্রাইজমানি ২৫০০০/- টাকা) রানার আপ-(ট্রফি ও ১৫০০০/- টাকা) পুরষ্কার প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে
দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে নাচ, গান উপভোগ করেন শত শত দর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব এস এম মালেক।
এসময় বক্তব্য দেন, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান জনি, টুর্নামেন্ট পরিচালক জুয়েল রানা।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক জুয়েল রানা বলেন, মাদকমুক্ত যুব সমাজ গড়ে তোলার লক্ষ্যে এমন আয়োজন করে আসছি দশ বছর ধরে। ফুটবল খেলা ছাড়াও নানা আয়োজনে পবিত্র ঈদুল আযহায় এলাকাবাসী বাড়তি আনন্দ পেয়ে থাকেন।