May 13, 2026, 11:07 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ঘিওরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ শরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের ঘিওরে বিএনপির কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জৈষ্ঠ্য পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ২ ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান উদ্দিন আহমেদ।

 

 

সভায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের প্রকাশনা সম্পাদক ডা: মো: আবুল হাসান, উপজেলা বিএনপি সহ সভাপতি আবু কাওছার রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান শফি উদ্দিন আহমেদ, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম, সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের, উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক
মোঃআসলাম মিয়া
বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াছিন খান মিরান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া।
আলোচনা ও মতবিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন সেলিম মিয়া সাবেক জিএস ঘিওর সরকারি কলেজ।

এ সময় প্রধান অতিথি ড.খন্দকার আকবর হোসেন বাবলু বলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোরভাবে নির্দেশ দেন। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলে তাকে কোনোভাবেই ছাড় না দেয়ার হুঁশিয়ারি ব্যক্ত করেন।

বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী চাঁদাবাজি করলে তাকে দল হতে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন। এছাড়া, সংখ্যালঘু পরিবার, মন্দির পাহাড়া দিয়ে রক্ষা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা