August 4, 2026, 3:51 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মানিকগঞ্জ জেলা বিএনপি নেতার নামে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name

ঘিওর (মানিকগঞ্জ )প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য
প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী দল বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অভিযোগ দায়ের করেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি উদ্দিন। এই অপপ্রচারের প্রতিবাদ ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন,বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মাসুদুর রহমান প্রিন্স, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আব্দুল রশিদ মিয়া, সাবেক সহ-সভাপতি মানিকগঞ্জ জেলা ছাত্রদল মোঃ সুমন দেওয়ান সাকিব বালিয়াখোড়া ইউনিয়ন যুবদল নেতা শরীফ বিশ্বাস ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সূর্য মোল্লা যুবদল নেতা আরিফ মিয়া প্রমুখ।

বক্তব্যে যুবদল নেতা সুমন দেওয়ান সাকিব বলেন, এস এ জিন্না কবিরের বিরুদ্ধে দলের উচ্চপর্যায়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন । বিএনপির উর্বর ভূমি বালিয়াখোরা ইউনিয়নে আওয়ামী ফ্যাসিস্টে দোসর দালালদের ঠাঁই নেই আওয়ামী দালাল কর্তৃক জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবিরের নামে মিথ্যা বানোয়াট ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা