আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি
ডিপ্লোমা চিকিৎসকদের সংগঠন “বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন” বিডিএমএ- এর মানিকগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলার মুন্নু সিটি’র অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে সাধারন সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ এম. এ. কাদের। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার ডাঃ মোঃ আমিনুল ইসলাম (মুকুল)।
বক্তব্য রাখেন, ডাঃ মোঃ জয়নাল আবেদনী, বীকন ফার্মাসিটিক্যালের এসিস্টেন্ট ম্যানেজার মোঃ মাহবুবুল আলম রাকিব, সংগঠনের সাবেক জেলা শাখার সাধারন সম্পাদক ডা: মো: আবুল হাসান।
সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিট গঠন করা হয়। এতে ডাঃ এম. এ. কাদেরকে সভাপতি ও ডা: মো: আবুল হাসানকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটর অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ সভাপতি ডা: আবুল বাসার মোল্লা, সহ সাধারন সম্পাদক ডা: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা: শিহাব, অর্থ সম্পাদক ডা: মো: উজ্জল মিয়া।
নবনির্বাচিত সভাপতি এবং সাধারন সম্পাদক – তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে সকলের সহযোগীতা কামনা করেন।