August 3, 2026, 4:14 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শ্রীমঙ্গলে মুরগির খামার করে সফলতা পেলেন কলেজ শিক্ষার্থী জমির উদ্দিন

Reporter Name

শাকির আহম্মেদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি

আত্মনির্ভরশীলতার জন্য কষ্টের বিকল্প নাই, এটাই যেন প্রমাণ করেছেন কলেজ শিক্ষার্থী মো: জমির উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের খোশবাস গ্রামে মিশরীয় ফাউমি জাতের মুরগির খামার করে পেয়েছেন সফলতা।

জমির উদ্দিন মৌলভীবাজার সরকারী কলেজের অনার্স ২য় বর্ষে ও শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি খামার করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এলাকার মানুষেরও। তাকে দেখে অনেকেই এখন আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা হতে।

চাকরি পিছনে না ছুটে নিজে থেকে কিছু করার ইচ্ছা ছিল জমির উদ্দিনের। সেছিল পরিবারের বড় ছেলে পরিবারের হাল ধরতে ও লেখাপড়ার খরছ যোগান দিতে প্রথমে নিজ এলাকায় দোকান কোঠা ভাড়া নিয়ে মুদির দোকান দেন।

ইচ্ছে ছিল অন্য কিছু করার। তাই নিজ উদ্যোগে ২০২৩ সালে শেষের দিকে অন্যের জায়গা ভাড়া নিয়ে মিশরীয় ফাউমি জাতের ২১শত মুরগির বাচ্ছা দিয়ে শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের খোশবাস গ্রামে গড়ে তোলেন লতিফিয়া ফাউমি ফার্ম। ধীরে ধীরে বাড়তে থাকে মুরগির সংখ্যা। এখন তার ফার্মে ৩৫শত মিশরীয় ফাউমি জাতের মুরগ রয়েছে।

এদিকে শ্রীমঙ্গল উপজেলায় বাড়ছে খামারের সংখ্যা। উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, গবাদি পশুসহ হাঁস মুরগির খামার রয়েছে মোট ৯১৭টি। এরমধ্যে ব্রয়লার মুরগির খামার রয়েছে ১৮২টি, সোনালী মুরগির খামার রয়েছে১৫টি, মিশরীয় ফাউমি জাতের মুরগির খামার ১টি, লিয়ার মুরগির খামার রয়েছে ২৬টি,

জমির উদ্দিন বলেন, লেখাপড়ার করে চাকরির পিছনে না ছুটে নিজে স্বাধীন থেকে কিছু করার ইচ্ছা ছিল আমার। অন্যের অধীনে চাকরি করা খারাপ লাগে। আমার ইচ্ছা ছিল নিজের উদ্যোগে একটা কিছু করতে। অনেক চিন্তা ভাবনার পর আমি মিশরীয় ফাউমি জাতের মুরগির খামারের সিদ্ধান্ত নেই। যার শুরুটা সহজ ছিল না, কেননা খামার করতে অনেক টাকার প্রয়োজন হয়। যা আমার কাছে এত টাকা ছিল না। কিন্তু মনোবল হারাইনি, আমার মনোবল ছিল যে আমি খামার করবো এবং ঋণ করে মিশরীয় ফাউমি জাতের মুরগির খামার ব্যবসা শুরু করে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার মুরগির খামারের ব্যবসা ভালো হচ্ছে।
এই উদ্যোক্তা আরও বলেন, দেশের জন্য বোঝা না হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পেরে অনেক আনন্দিত বোধ করছি।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সাবিনা ইয়াসমিন বলেন, আমরা লতিফিয়া ফাউমি ফার্মের সফলতায় বেশ আনন্দিত।
বেকার যুবকদের চাকরির জন্য না ঘুরে জমির উদ্দিনের মতো উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন এই প্রাণিসম্পদ কর্মকর্তা।
জমির উদ্দিনের মতো উদ্যোক্তা হতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে অনেকেই আসছেন পরামর্শ নিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা