August 3, 2026, 1:48 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

দৌলতপুরে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও লিফলেট বিতরণ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাচামারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪জানুয়ারি) বিকেল ৩টায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাহেবের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে বাবলু বলেন, “বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত সময়ে রাজপথে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা জেল খেটেছেন, যারা দেশের মুক্তির জন্য যুদ্ধ করেছেন, তাদের মতো পরীক্ষিত সৈনিকদের নিয়ে প্রতিটি ইউনিয়নকে বিএনপির নেতৃত্বে ঢেলে সাজানো হবে।

বাচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াহিয়া মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাচামারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা: বারেক, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম সরকারসহ দৌলতপুর উপজেলা ও বাচামারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সভা ও লিফলেট বিতরণের মাধ্যমে বাচামারা ইউনিয়ন বিএনপি ৩১ দফা  বাস্তবায়নে জনসমর্থন তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা