May 13, 2026, 9:42 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

১৫ বছর পর শরীয়তপুরে খাল উদ্ধার জাকে জেলা প্রশাসনের অভিযান শুরু

Reporter Name

মোঃ রুহুল আমিন: শরীয়তপুর প্রতিনিধি

তারুণ্যের উৎসব উপলক্ষে ১৫ বছর পরে শরীয়তপুর পৌরসভার খাল দখল ও দূষণ মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১ টায় এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই ¯স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ খাল উদ্ধার অভিযান শুরু করেছেন তারা। গত ১৫ বছর ধরে শরীয়তপুর পৌরসভার খাল দখলের উৎসব চলছিল। প্রভাবশালীরা খাল দখল করে বড় বড় স্থাপনা নির্মাণ করায় অস্তিত্ব সংকটে পড়েছে পৌরসভার খালগুলো। একই সাথে খালগুলোতে পানি প্রবাহ বন্ধ থাকায় মশা-মাছির উৎপাত বেড়ে গেছে।

এতে নানা প্রকার রোগ জীবাণু ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ভোগান্তির শিকার হচ্ছে পৌরবাসী। অভিযানে স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও অংশ গ্রহণ করেছেন। ভেঙ্গে ফেলা হচ্ছে খালের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। শরীয়তপুর পৌরসভার মাঝ দিয়ে বয়ে যাওয়া রাজগঞ্জ ব্রিজ থেকে পাকারমাথা ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খালটি বন্ধ থাকায় সামান্য বৃষ্টি হলেই পৌরসভায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জেলা প্রশাসনের উদ্যোগে খল দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করায় স্বস্তি ফিরেছে পৌরবাসীর মধ্যে।

এ সময় উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম সেবা), পৌর প্রশাসক পিংকি সাহা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, পৌরসভার সচিব এনামূল হক, বৈষম্যবিরোধী ছাত্র নেতারাসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।

শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, প্রভাবশালীদের যে কোন বাধা উপেক্ষা করে পর্যায়ক্রমে খালগুলো দখলমুক্ত করা হবে। আগামী ১০দিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা