May 13, 2026, 9:41 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

শরীয়তপুরে নিজ চেম্বারে ফ্যানের সঙ্গে আইনজীবীর জুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name

মোঃ রুহুল আমিন শরীয়তপুর  প্রতিনিধি

শরীয়তপুরে ব্যক্তিগত চেম্বার থেকে মনিরুজ্জামান ইমরান (৫৫) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে আইনজীবী সমিতির দক্ষিণ পাশের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আইনজীবী মনিরুজ্জামান ইমরান জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের কাউয়াদি এলাকার শাজাহান মাদবরের ছেলে। তিনি জেলা জজ কোর্টের আইনজীবী ছিলেন।

আইনজীবীর সহকারী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আইনজীবী মনিরুজ্জামান ইমরান। বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত চেম্বার সময় কাটাচ্ছিলেন তিনি। রাত ৮টার দিকে তার সহকারী শহিদুল ইসলাম চেম্বারে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এসময় তিনি পাশের লোকজনকে ডাক দেন। পরে একজন দরজার ওপর দিয়ে ভেতরে প্রবেশ করলে মনিরুজ্জামান ইমরানকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

নিহতের ছোট বোন জোসনা বেগম বলেন, ভাইয়া ভেবেছিলেন তার ডিমেনশিয়া রোগ ধরা পড়েছে। এরপর থেকেই তিনি চুপচাপ থাকতেন। আজ যে উনি এভাবে সুইসাইড করবেন ভাবতে পারছি না।’

আইনজীবীর সহকারী শহিদুল ইসলাম বলেন, স্যার কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রাতে আমি চেম্বারে যাওয়ার পর ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পাই। পরে বিষয়টি আমি অন্য আইনজীবীকে জানাই ও লোকজন ডাক দেই। একজনকে দরজার ওপর দিয়ে ভেতরে পাঠালে স্যারকে ঝুলে থাকতে দেখে চিৎকার দেন। তিনি ভেতর থেকে দরজা খুলে দিলে আমরা সবাই ভেতরে ঢুকি।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা