May 13, 2026, 9:41 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু ছায়েদের বাড়িতে দোয়া মাহফিল

Reporter Name

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার

জুলাই ২০২৪-এর গণ-আন্দোলনে পঞ্চগড়ের প্রথম শহীদ রিকশাচালক আবু ছায়েদের মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধানের হাট গ্রামে তার নিজ বাড়িতে এই আয়োজন করে বোদা উপজেলা বিএনপি।

১৯ জুলাই ২০২৪ সালে ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু ছায়েদ। স্মরণসভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, শহীদের স্ত্রী মাজেদা খাতুন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, “২০২৪ সালের অভ্যুত্থানে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ প্রতিরোধ করতে হবে।”তিনি শহীদ আবু ছায়েদের মৃত্যুর স্মৃতি তুলে ধরে জানান,”মোহাম্মদপুরের বসিলায় রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে আবু ছায়েদ শহীদ হন। পরে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে আমরা নিশ্চিত হই, তিনি পঞ্চগড়ের মানুষ।”

তিনি আরও অভিযোগ করেন, শহীদের লাশ দাফনেও বাধা দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।”বিএনপি কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জানাজা ও দাফন সম্পন্ন করেন,” বলেন ফরহাদ হোসেন আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা