May 13, 2026, 7:48 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক শিশুর জন্ম  দেড় ঘন্টা পর মৃত্যু

Reporter Name

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক শিশুর  জন্ম হয়েছে। জন্মের দেড় ঘন্টা পর মৃত্যুবরণ করে শিশুটি।মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জানা যায়, পঞ্চগড়  সদর উপজেলার ভিতরগড় প্রধানপাড়া এলাকার চাপাতা শ্রমিক মাজেদুল
ইসলামের স্ত্রী সুরভী আক্তার শিশুটির জন্ম দেন। এই দম্পতির এটিই প্রথম সন্তান।
শিশুটির বাবা ও নানা জানান,আমরা  আগে আল্ট্রাসনোগ্রাম করেছিলাম।  ডাক্তার জানিয়েছেন দুইটি শিশু আছে ৷ অপারেশন করে দেখেছি শিশু একটি  কিন্তু মাথা দুইটি।

হাসপাতালের সহকারী সার্জন ডা. নাছরিন পারভিন বলেন পঞ্চগড় হাসপাতালে এর আগে কখনো এরকম হয়নি। শিশুটির দুই মাথা হওয়ায় বের করতে কষ্ট হয়েছে, তবে অপারেশন ভালভাবে সম্পন্ন হয়েছে

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের
ডা.আবু সায়েম বলেন,শিশুটির দুইটি মাথায় নাক, কান, মুখ, চোখ  স্বাভাবিক  সবকিছু আছে,তবে একটি পেট, দুইটি হাত, দুইটি পা রয়েছে।

পরীক্ষা করে দেখেছি দুই পাশেই হার্ড রয়েছে । শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন জানান, জন্মের দেড় ঘন্টা পর শিশুটি মারা যায়।

১৩ মে ২০২৫ পঞ্চগড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা