May 13, 2026, 11:05 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ভোটাধিকার ছাড়া কোন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতে পারে না : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিতা

Reporter Name

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা বলেছেন, ভোটাধিকার ছাড়া কোন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতে পারে না। যতদিন পর্যন্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাহারাদারের ভূমিকা পালন করবো। আপনাদের শান্তিতে ঘুম নিশ্চিতকল্পে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞা।

মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ সংলগ্ন হযরত ইনছান আলী চিশতিয়া দরবার শরীফে ৪৫তম খাজা মাঈনুদ্দীন চিশতিয়া(রাঃ) বাৎসরিক ওরশ মোবারক ও ৫ দিনব্যাপী মেলায় গত বৃহস্পতিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।

মেলা ও ওরশ পরিচালনা কমিটির পক্ষে এডভোকেট আব্দুল আলিম খান মনোয়ারের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান, ওরশ কমিটির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মিথুন প্রমুখ।

অনুষ্ঠানের মধ্যে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় লালন সঙ্গীত, বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান হচ্ছে। এই মেলাকে ঘিরে আশেপাশের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। মেলার আঙিনা জুড়ে বসেছে কয়েক শত হরেক রকমের দোকান। নাগল দোলা, বিনোদন, মুখরোচক খাবার ও তৈজসপত্র বিক্রির ধুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা