August 3, 2026, 7:10 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের প্রচারণা সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ বন্ধ করতে যে রূপরেখা ঘোষণা করেছে, তা তৃণমূলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

১০ ফেব্রুয়ারি সোমবার বিকালে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবির। তিনি বলেন, “তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধুমাত্র বিএনপির রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার নীলনকশা। তৃণমূল পর্যায়ে এর প্রচার বাড়াতে হবে এবং জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।”

তিনি আরও বলেন, “এই রূপরেখায় গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধারের জন্য স্বাধীন বিচার বিভাগ, জবাবদিহিমূলক প্রশাসন, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, শক্তিশালী সংসদ এবং সুশাসন নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে, যাতে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পায়।”

তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা সরকার জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, ভিন্নমত দমন করছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে এবং দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে, দুর্নীতি দমন করা হবে, প্রশাসনের নিরপেক্ষতা ফিরিয়ে আনা হবে এবং রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি বন্ধ করা হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবহারের ব্যবস্থা করা হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মো. কামরুল হাসান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জানে আলম, জেলা কৃষক দলের সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ,ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার প্রমুখ।

সভায় নেতারা বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার সুরক্ষিত হবে এবং একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এজন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা