May 13, 2026, 11:05 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই: ফরহাদ হালিম

Reporter Name

মোঃ রুহুল আমিন  শরীয়তপুর প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক ছিলেন শেখ হাসিনা। তাই আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো দ্রুত নির্বাচন দিন। সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। আর সংস্কারের কথা যদি বলেন, অতীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সংস্কার করেছেন। আর ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে সংস্কার হবে।

ফরহাদ হালিম ডোনার আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনেও রাজপথ থেকে কর্মসূচি সফল করার মধ্যদিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ এবং সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা