August 3, 2026, 3:00 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

সিংগাইরে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার  ঃমানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আটিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস হত্যাকাণ্ডের ঘটনায় এক ইউপি সদস্যসহ নয় আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে কালাম, তার ভাই ইউপি সদস্য আব্দুল গফুর, হাকিম আলীর ছেলে মিলন, কালামের ছেলে জুবায়ের, সিরাজপুর গ্রামের সামসুল ইসলামের ছেলে মোখলেছ, ওমেদ আলীর ছেলে আবুল হোসেন, জআবুল হোসেনের ছেলে আব্দুল আওয়াল, মঞ্জুরুল হক ও বখতিয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সুজন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দু্ইদিন আগে হত্যা মামলাটির দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল আর ও সাত আসামিকে ঢাকার সবুজবাগ ও হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আটিপাড়া গ্রামের দেওয়ানবাড়ি মসজিদের সামনে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে
গ্রেফতারকৃত আসামিসহ আরও কয়েকজন বাঁশ ব্যবসায়ী তিন প্রতিবন্ধী সন্তানের বাবা আব্দুল কুদ্দুসকে (৫০) কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় চার ফেব্রুয়ারি নিহতের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে সিংগাইর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে সিংগাইর থানায়
একটি মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আসামীরা পুলিশের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। মানিকগঞ্জের ডিবি পুলিশ তাৎক্ষনিক বিশেষ অভিযান ও তথ্য প্রযুক্তির সহায়তায় নয় জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকী আসামীদের গ্রেফতারের প্রকৃয়া অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা