May 13, 2026, 9:44 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ঘিওরে ব্যবসায়ী লাঞ্ছিত, ভিডিও ভাইরাল; অভিযুক্তকে বিএনপির কর্মী বানানোর চেষ্টা

Reporter Name

মোঃ শরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত নাসিম ভূঁইয়াকে বিএনপির কর্মী বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। বিষয়টি ঘিরে বিতর্ক শুরু হলে ঘিওর উপজেলা বিএনপি লিখিত প্রতিবাদ জানিয়ে স্পষ্ট করে জানায়—অভিযুক্তের সঙ্গে দলের কোনো ধরনের সম্পর্ক নেই।

ঘটনাটি ঘটে ২৩ জুন (সোমবার) রাত ৯টার দিকে, ঘিওর বাজারের ‘মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার’ নামের একটি দোকানে। দোকানের মালিক আলী আজম মানিক জানান, রাতে এক ব্যক্তি তার দোকানে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার পুরো সময় দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ভিডিও ধারণ হয়, যা পরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত নাসিম ভূঁইয়াকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলে ঘিওর উপজেলা বিএনপি দ্রুত তাদের অবস্থান পরিষ্কার করে।

২৪ জুন (মঙ্গলবার) সংগঠনটির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. ওয়াজেদ আলী (মিস্টার) এক যৌথ বিবৃতিতে বলেন, “নাসিম ভূঁইয়া বিএনপির ইউনিয়ন, ওয়ার্ড বা অঙ্গসংগঠনের কোনো পর্যায়ের সদস্য নন। তার সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা মাত্র।”

বিবৃতিতে আরও বলা হয়, “ব্যবসায়ীর সঙ্গে যে আচরণ করা হয়েছে—বিশেষ করে দাড়ি ধরে টানাহেঁচড়া—তা শুধু শারীরিক নির্যাতন নয়, ধর্মীয় অনুভূতিতেও আঘাত। এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

বিএনপি নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যক্কারজনক কাজ করার সাহস না পায়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা