November 3, 2026, 5:27 am
শিরোনামঃ
এগ্রোইকোলজির খাদ্যব্যবস্থা ও রাসায়নিক কৃষির প্রভাব পানিতে ডোবে জমি, গাওতায় ফলছে ফসল ঘিওরে জমি উদ্ধারের অভিযানে হামলার অভিযোগ, ভেকু চালক আহত; আটক ১ ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা। আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান

পঞ্চগড়ে ১১ বছরের শিশুকে অপহরণ করে জোরপূর্বক বাল্যবিবাহ,

Reporter Name

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ে ১১ বছর বয়সী এক নাবালিকা শিশুকে অপহরণের পর জোরপূর্বক বাল্যবিবাহ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অপহৃত অর্পা রানী (১১)-এর পরিবার অভিযোগ করে বলেন, বোদা উপজেলার জামাদারপাড়া এলাকার বাদল চন্দ্র রায়ের কন্যা অর্পাকে ২৬ মে (সোমবার) ভোররাতে অপহরণ করে থানাপাড়া এলাকার তাপস রায়ের ছেলে প্রীতম রায় (২২)। পরে তাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়।

পরিবারের দাবি, বিষয়টি জানার পর তারা প্রশাসনের সহযোগিতা নেন। পুলিশ নিয়ে বিয়ের আসরে গেলে প্রীতমের পরিবারের সদস্যরা পুলিশের সামনেই বাল্যবিবাহ সম্পন্ন করেন। এমনকি অর্পার মা-বাবাকে লাঞ্ছিত ও মারধর করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “এটি আগের একটি চলমান মামলার অংশ। অভিযোগের ভিত্তিতে আমরা শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করি। কিন্তু ছয় ঘণ্টা পর সে আবার ওই যুবকের কাছে ফিরে যায়।”

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পঞ্চগড়ের সাধারণ মানুষসহ সাংবাদিক সমাজ। অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা