August 3, 2026, 8:05 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

পঞ্চগড়ে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষীদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের পাট চাষ, জাগ দেওয়া এবং আঁশ ছাড়ানো প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আসাদুন নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলি এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পলাশ চন্দন বর্মন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা