মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাকির হোসেন নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার উপজেলার জিয়নপুর ইউনিয়নের বৈন্যা এলাকায় যমুনার শাখা নদীতে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন।
এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার, পাইপ অকেজো করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এস.এম ফয়েজ উদ্দিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রাখা হবে।