August 3, 2026, 12:04 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শরীয়তপুরে গাছে গাছে মুগ্ধতা ছড়াচ্ছে আমের মুকুল

Reporter Name

 

শরীয়তপুরের বিভিন্ন স্থানে গাছে গাছে ফুটেছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের পাগল করা ঘ্রাণ। বাতাসে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা দিচ্ছে আমের মুকুল। বাংলা পঞ্জিকায় অভিষিক্ত হয়েছে বহু আচার-অনুষ্ঠান সৃষ্টির মাস মাঘ। বিশেষত মাঘ মাস মানুষের কাছে একটি কাক্সিক্ষত সময়। কারণ এই মাসেই আম গাছে মুকুল আসে।

আম গাছে আসতে শুরু করেছে আগাম মুকুল। আগাম মুকুলে আমচাষিদের মনে আশার প্রদীপ জ্বলে ওঠেছে। মাঘের হিমেল হাওয়ায় সবুজ পাতার ফাঁকে দোল খাচ্ছে মুকুল। সেই মুকুলেই স্বপ্ন বাঁধেন চাষিরা।

বনফুল থেকে মৌমাছির দল গুনগুন করে ভিড়তে শুরু করেছে আম্রমুকুলে। মুকুলের সেই সুমিষ্ট সুবাস-আনন্দে ভরে উঠছে চাষিদের মনও। গাছের কচি শাখা-প্রশাখায় ফোটা ফুলগুলোর উপরে সূর্যের আলো পড়তেই চিকচিক করে উঠছে। জানান দিচ্ছে আম উৎসবের।

আমের মুকুল ও কৃষকের স্বপ্ন যেন একই সুতোয় গাঁথা। বছরের নির্দিষ্ট এই সময়জুড়ে চাষি তো বটেই চলতে-ফিরতে সবশ্রেণির মানুষেরও নজর থাকে আমগাছের মগডালে। মুকুলের সৌরভ ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। এবার মধ্য জানুয়ারিতেই কিছু কিছু গাছে আমের মুকুল চলে এসেছে। এখন ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া না হলেই ভালো হয় বলে জানান আম ব্যবসায়ী রাহমাতুল্লাহ রবিন ও গ্রামের কৃষকরা।

আমচাষিরা খুশি হলেও বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন, শীত বিদায় নেয়ার আগেই আমের মুকুল আসা ভালো কিছু নয়।এখন ঘন কুয়াশা পড়লে গাছে আগে ভাগে আসা মুকুল ক্ষতিগ্রস্ত হবে, যা ফলনেও প্রভাব ফেলবে। টানা শৈত্যপ্রবাহের সঙ্গে মাঘ মাসজুড়ে যদি আবার ঘনকুয়াশাও স্থায়ী হয় তাহলে মুকুলের ক্ষতি হবে।

পাউডারি মিলডিউ রোগে আক্রান্ত হয়ে মুকুলের অধিকাংশই ঝরে যাবে। তবে নিয়ম মেনে মাঘের শেষদিকে যেসব গাছে মুকুল আসবে, সেসব গাছে মুকুল স্থায়ী হবে।
গ্রামের প্রতিটি ঘরের পাশেই দেখা মিলছে আম গাছ ও গাছে ফুটেছে মুকুল। সূর্য উঠলেই যেন দেখা মিলছে অন্যরূপে গ্রামের সুন্দরর্য্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা