August 2, 2026, 3:25 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

বৈন্যা পুখুরিয়া কবরস্থানে পীযূষ ফাইটারের উদ্যোগে বৃক্ষরোপণ

Reporter Name

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈন্যা পুখুরিয়া কবরস্থানে পীযূষ ফাইটারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং কবরস্থানের পরিবেশকে ছায়াঘেরা ও শান্তিময় করে তোলার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে কবরস্থানের বিভিন্ন প্রান্তে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় যুবসমাজ, সমাজসেবক এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকরা জানান, গাছ রোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিষয়েও তারা দায়বদ্ধ।

আয়োজক পীযূষ ফাইটার বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, এগুলোর যত্ন নেওয়া ও টিকিয়ে রাখা। আমরা চাই কবরস্থানের পরিবেশ সুন্দর, ছায়াঘেরা ও শান্তিময় হোক। ভবিষ্যত প্রজন্ম যেন পরিচ্ছন্ন ও সবুজ একটি পরিবেশ পায়। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দেশ ও দশের পাশে থেকে ভালো ভালো কাজ করতে পারি।”

এ সময় স্থানীয়রা বলেন, এ ধরনের সচেতনতা মূলক কার্যক্রম শুধু পরিবেশ রক্ষাই নয়, সমাজে গঠনমূলক পরিবর্তন আনতেও সহায়তা করে। গাছ রোপণ একটি মহান কাজ, যা ভবিষ্যতের জন্য একটি সবুজ বার্তা বহন করে।

আয়োজকরা আরও জানান, এই কর্মসূচি শুধু একটি দিনের জন্য নয়। রোপণ করা প্রতিটি গাছ নিয়মিত পর্যবেক্ষণ ও যত্ন নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট এবং গুরুত্বপূর্ণ স্থানে এমন কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, “নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগান এবং এর যত্ন নিন। পরিবেশ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা