August 2, 2026, 10:53 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে কষ্টি পাথরের ভগ্নদশার মুর্তি উদ্ধার

এসএম আলমগীর হোসেন , কলাপাড়া(পটুয়াখালী প্রতিনিধি) প্রতিনিধি

 

দিনাজপুরের ফুলবাড়ীতে কষ্টি পাথরের ভগ্নদশার মুর্তির উদ্ধার করা হয়েছে। তবে মুর্তিটি সনাতন ধর্মালম্বীদের কোনো দেব-দেবীর মুর্তি কিনা সেটি নিশ্চিত করা যায়নি।

জানা যায়, মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই বাঘধরা মোড় এলাকায় গোলাম মোস্তফার ছেলে কৃষক রায়হান আলী (৩০) তার জমিতে হাল চাষের সময় কষ্টি পাথরের ভগ্নদশার মুর্তিটি দেখতে পান। এসময় ওই এলাকার জাহিদুল ইসলাম হেলাল ও অশিক ঘটনাটি জানার পর স্থানীয় গ্রাম পুলিশকে জানান। পরে ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রবিউল ইসলাম কষ্টি পাথরের মুর্তিটি কৃষক রায়হান আলীর কাছ থেকে জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমালের কাছে জমা দেন।

কৃষক রায়হান আলী বলেন,জমিতে হালচাষ করার সময় ভগ্নদশার মুর্তিটি দেখতে পেয়ে প্রতিবেশি জাহিদুল ইসলাম হেলাল ও অশিককে জানান। পরে গ্রাম পুলিশের কাছে সেটি হস্তান্তর করেন।

গ্রাম পুলিশ রবিউল ইসলাম বলেন, কষ্টি পাথরের মুর্তি পাওয়া গেছে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে তাঁর নিদের্শনা অনুযায়ী মুর্তিটি জব্দ করে তাঁর কাছে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, কষ্টি পাথরের ভগ্নদশার মুর্তিটি সংরক্ষণের জন্য কাষ্টডিয়ান, প্রতœতত্ত¡ অধিদপ্তর, কাহারোল, দিনাজপুরের কাছে প্রেরণ করা হয়েছে। তবে মুর্তিটি মূল্য নির্ধারণ করা যাযনি।ং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা