August 3, 2026, 6:17 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মানিকগঞ্জে পাঁচজনের যাবজ্জীবন

Reporter Name

 

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর মকিমপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মাজম আলী বেপারী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। সেই সঙ্গে রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর মকিমপুর গ্রামের মো. সোহাগ, একই গ্রামের হাবিয়া বেগম, শাহিনুর ইসলাম ওরফে নেরন, নাধন ও মত্ত ঢাকুয়াপাড়া গ্রামের মো. আলমগীর।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ আগস্ট রাত ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে আসামি সোহাগ কাঁচামাল ব্যবসায়ী মাজমকে বাড়ি থেকে ডেকে নিয়ে অন্যান্য আসামিদের সহযোগিতায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ৪ আগস্ট সকাল ৬টার দিকে মাজমের লাশ সোহাগদের চৌচালা টিনের ঘরের উত্তর পশ্চিম পাশে পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী জেলেকা বেগম ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ মামলায় ২০১৬ সালের জুন মাসের ২৯ তারিখে মানিকগঞ্জ সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় প্রদান করেন।

মামলাটি পরিচালনায় ছিলেন- রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার এবং আসামিপক্ষের আইনজীবী- নজরুল ইসলাম বাদশা, খলিলুর রহমান খলিল ও মো. শাহজাহান।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী। তাঁরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা