August 3, 2026, 3:15 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

গলাচিপায় অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

Reporter Name

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৭ হাজার ৬ শত ৮৩ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার সকল ইউনিয়নে সকাল থেকে দিনভর ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানান, দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রনালয় ঈদুল ফিতর-২০২৪ উপলক্ষে উপজেলার সকল হত দরিদ্রদের জন্য ১০ কেজি করে চাল বিনামূল্যে দেয়া হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সিকদার বলেন, ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য চাল পাঠানো হয়েছে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হত দরিদ্র বান্ধব সরকার। তিনি হত দরিদ্রদের পাশে থেকে ভিজিএফের চাল বিতরণ করে যাচ্ছেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩৭,৬৮৩ জন হত দরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, গলাচিপা উপজেলায় ৩৭৬.৮৩০ মে. টন চাল হত দরিদ্রদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। যার বিতরণ কার্যক্রম চলমান আছে। এ সময় বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী প্রমুখ। এ সময় দরিদ্র ও দুস্থ লোকেরা ঈদুল ফিতর উপলক্ষে মান সম্পন্ন ১০ কেজি করে চাল পেয়ে আনন্দ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা