August 2, 2026, 7:16 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজারের ১০০০ মিটার পাইপ ধ্বংস, জরিমানা ৫০ হাজার

Reporter Name

স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের নয়াচর তাড়াইল বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলিত বালু প্রতিরোধে ব্যবহৃত আনুমানিক ১০০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

অভিযানে ভ্যাকু দিয়ে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। এ শাস্তি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ও ১৫(১) ধারা অনুযায়ী প্রদান করা হয়।

এছাড়া, টপসয়েল কর্তন প্রতিরোধে স্থানীয়দের সচেতন করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সবাইকে কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যা পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। প্রশাসনের এই অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত এমন পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা