May 13, 2026, 8:45 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পালকিতে বিয়ে — ভালোকুটিয়ায় ব্যতিক্রমী আয়োজন

Reporter Name

মোঃশরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি

ভালোকুটিয়া গ্রামের মোঃ সম্রাট মিয়ার বিয়েতে শুক্রবার (১১ই জুলাই) দেখা গেল এক অনন্য দৃশ্য — আধুনিক গাড়ির ভিড় ছাপিয়ে নতুন বউ আনলেন তিনি প্রাচীন ঐতিহ্যের পালকিতে চড়িয়ে।

বিয়ের এই ব্যতিক্রমী আয়োজনের পরিকল্পনা ও উদ্যোগ নেন বরের বড় ভাই মোঃ কনক মিয়া। তিনি বলেন, গাড়িতে বিয়ে তো সবাই করে। কিন্তু আমরা চেয়েছি গ্রামের ছেলে-মেয়েরা জানুক, এক সময় কেমন ছিল আমাদের পুরনো বিয়ের রীতি। তাই চেষ্টা করেছি যতটুকু সম্ভব, সেই ছবি ফিরিয়ে আনতে।”

গ্রামের বয়স্ক মানুষদের কাছে এমন দৃশ্য নতুন নয়। স্থানীয় এক প্রবীণ বলেন, এই গ্রামে আগে  বিয়েতেই পালকি ছিল। আমরা ছোট থাকতে দেখেছি, বউ আনতে যেত পালকির বহর। এখন সেসব কেমন হারিয়ে গেছে।

আরেকজন বয়স্ক নারী বলেন, এখন তো সবাই গাড়ি করে বউ আনে। এই গ্রামে বহু বছর পর পালকি বের হলো, আমাদেরও ভালো লাগলো।

বিয়ের দিন দুপুর থেকে আত্মীয়-স্বজন আর গ্রামের মানুষজন সবাই মিলে এই আয়োজন ঘিরে আনন্দ ভাগাভাগি করেন। বর মোঃ সম্রাট মিয়াও বলেন, ভাইয়া আর পরিবার সবাই মিলে এই আয়োজন করেছে — এজন্য খুব ভালো লাগছে। আমরা চাই আগামী দিনে আবার মানুষ এমন বিয়ে করুক।

ছোট বড় সবাই মিলে পালকির চারপাশ ঘিরে সেলফি আর ছবি তুলতে ব্যস্ত ছিলেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এই  দৃশ্যের ছবি ও ভিডিও।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ আবারও সবাইকে মনে করিয়ে দিলো — ঐতিহ্য যত পুরনোই হোক ধরে রাখতে পারলেই তার সৌন্দর্য নতুন প্রজন্মকে ছুঁয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা