August 3, 2026, 4:19 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ মহসীন খান হীরা, স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওরে জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে সভায় বক্তারা জাতীয় দিবসগুলোর তাৎপর্য তুলে ধরেন এবং সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ উদযাপনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় বক্তব্য রাখেন ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন, ঘিওর থানার তদন্ত ওসি মোঃ কোহিনূর মিয়া, ঘিওর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঘিওর নাগরিক রক্ষা কমিটির আহ্বায়ক আল মামুন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম আহমেদ, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনছারী বিল্টু, সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় জাতীয় দিবসগুলোর কর্মসূচি বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া ও তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে আরও সচেতন করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা