August 3, 2026, 4:17 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মোহনপুরে স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ

Reporter Name

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুরে স্বামী-স্ত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ঘাসিগ্রাম ইউপির মেলান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও ভুক্তভুগি সূত্রে জানা যায়, মেলান্দি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রহমান (৩৭) তার নিচু জমিতে মাটি দিয়ে ভরাট করছিলেন। এটা দেখে একই গ্রামের আজিদ আলীর ছেলে রাজ্জাক আলী (৩৭) বলে এখানে আমারো জমি আছে। তখন আব্দুর রহমান শান্তভাবে রাজ্জাক’কে বলে এখন এখন যেহেতু মাটি পাওয়া যাচ্ছে তাই মাটি ভরাট দিয়ে নিই, পরে মাপযোগ করে নিলেই হবে। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক রাগান্ত্রিত হয়ে আব্দুর রহমানকে এ্যালোপাতারি ভাবে মারধোর করে শুরু করে। সে সময় আব্দুর রহমানের স্ত্রী ফাহিমা বেগম (৩২) তার স্বামীকে আগাতে আসলে তাকেও মারতে মারতে মাটিতে শুয়ায়ে ফেলে পরনে থাকা জামা কাপড় টানিয়া ছিড়িয়া বিবস্ত্র করে রাজ্জাক। এমন সময় রাজ্জাকের স্ত্রী আরিফা বেগম (৩৫) দৌঁড়ে এসে ফাহিমা বেগমের চুলের মুঠি ধরে থাকে। আর তার স্বামী রাজ্জাকের হাতে লোহার রড দিয়ে বলে যে, রহমানকে এখানেই প্রাণে মেরে ফেলো। তখন সেই রড দিয়ে রাজ্জাক হত্যার উদ্যোশ্যে রহমানের মাথায় আঘাত করলে রহমান প্রানে বাঁচতে ডান হাত দিয়ে বাঁধা দেয়। তখন রডের আঘাতে রহমানের সেই হাতের হাড় ভেঙ্গে যায়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এবিষয়ে মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আছের আলী বলেন, মারধরের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা