August 2, 2026, 2:55 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে সকল গ্রাম পুলিশের মধ্যে নতুন পোশাক বিতরণ

Reporter Name

মোঃশরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় সকল গ্রাম পুলিশের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই)  উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই পোশাক বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশের সদস্যদের হাতে নতুন ইউনিফর্ম তুলে দেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন। এ সময় তিনি বলেন, ‘গ্রাম পুলিশ আমাদের গ্রামের মানুষের নিরাপত্তা, শৃঙ্খলা ও সেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তাঁদের দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য ও সম্মান বাড়াতে সরকার নিয়মিতভাবে নতুন পোশাক বিতরণ করছে।’

তিনি আরও বলেন, ‘সবাইকে সততা ও দায়িত্বশীলতার সাথে এলাকায় দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকতে হবে।’

পোশাক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নতুন পোশাক পেয়ে গ্রাম পুলিশের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা