August 2, 2026, 8:36 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে এক রাতে কৃষকের ৫ সেচ মেশিন চুরি, বোরো আবাদে শঙ্কা

Reporter Name

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে একরাতে কৃষকের সেচ কাজে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের তিনটি গ্রামের ফসলের মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী কৃষকরা। এমনিতেই গত কয়েকদিন ধরে তীব্র তাবদাহ আর খরায় ধান ক্ষেতের মাটি ফেটে যাচ্ছে।‌ তার ওপর কৃষকের সেচ যন্ত্র চুরির ঘটনায় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বালিয়াখোড়া ইউনিয়নের চরকুশুন্ডা গ্রামের মো: কামাল, কনক সরকার এবং পার্শ্ববর্তী চরবিনোড়া গ্রামের স্বপন সরকার, সান্তি বিশ্বাস, অজিত মাষ্টার এবং আশাপুর গ্রামের হাতেম আলীর মেশিন চুরি হয়েছে। ভুক্তভোগী কৃষক কনক সরকার জানান, এখন ধান ফুলে বের হয়েছে । প্রচন্ড তাপ আর খরায় এমনিতেই বোরো ধানে পানি থাকছে না । এরই মধ্যে সেচ মেশিন চুরি হয়ে গেল। এখন কি করে বোর ধানে পানি দিব। ধান ক্ষেত ফেটে যাচ্ছে। ভুক্তভোগী কৃষক অজিত বলেন, প্রতিদিনের মতো সকালে বোরো ধানে পানি দিতে যাই।সে সময় দেখতে পাই আমার সেচ মেশিন নেই। এর কিছুক্ষণ পরেই জানতে পারি আশপাশের আরো কয়েকজনের মেশিনও চুরি হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। ভুক্তভোগী কৃষক আরো বলেন, বিগত কয়েকদিন আগে একই এলাকায় কয়েকটি সেচ মেশিন চুরি হয়েছে । এর কোন সুরাহা কৃষকরা পায়নি। এভাবে চলতে থাকলে কৃষকরা নিঃস্ব হয়ে যাবে। ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, বোরো ধানে ব্যবহৃত শ্যালো মেশিন চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ‌ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই এই চক্রকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা