সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য আক্তারুজ্জামান খান মাসুম শিবালয় থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।
বুধবার(১৮ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং বৃহস্পতিবার দুপুরে ওই আওয়ামী লীগ নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুন দৈনিক ভোরের কাগজকে জানান, ৫ আগস্ট উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলা তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাসুম চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা মামলায় এজাহার নামীয় অপর আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।