August 2, 2026, 10:35 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

বৃষ্টির জন্য নামাজ ও দোয়া

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

 

প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। এ গরম থেকে স্বস্তি পেতে ঘিওরে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। এসময় বৃষ্টির জন্য আল্লাহের কাছে প্রার্থনা জানিয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়েন মুসল্লিরা।

আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ ঘটিকায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডি,এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সালাতুল ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন কুস্তা জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ মুফতি মোঃ নিজামুদ্দিন।

নামাজ ও মোনাজাতের আগে ঘিওর হাই স্কুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী মুহামুদুল্লাহ সাহেব তার বক্তব্যে বলেন, ইসতিসকার নামাজের অর্থ হল, দুনিয়ায় যদি কোন বালা-মুসিবত হয় আসে, প্রচন্ড তাপদাহ, খরার কারনে ফসলাআদি নষ্ট হয়ে যায়, মানুষের চলাচল দুর্বির্ষ জীবনযাপন করেন, তখন মাঠে গিয়ে খোলা আকাশের নিচে ইসতিকার নামাজ পড়তে হয়। এ বিষয় হাদিসের বর্ননা অনুযায়ী সর্বস্তরের মানু​ষের উদ্যোগে নামাজে অংশ নিয়েছি। আমরা সকলে আল্লাহর কাছে কৃতকর্মের মার্জনার জন্য মোনাজাত করেছি। আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্তি এবং সবুজ জমিন যেন ফিরিয়ে দেন।

 

 

এদিকে বানিয়াজুরী বা রা ঠা উত্তরণ সংঘের ক্রীড়া ময়দানে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সাইফুল ইসলাম ও হাফেজ মো. আব্দুস শুকুর। ষ্টির আশায় কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা