August 2, 2026, 7:30 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ভেদরগঞ্জের চরসেনসাসে বজ্রপাতে ৪ সন্তানের জননীর মৃত্যু।

Reporter Name

মোঃ রুহুল আমিন প্রতিনিধি শরীয়পুর

সয়াবিন ক্ষেতে কাজ করছিলেন স্বামী নেছার উদ্দিন মাঝি। তাকে দুপুরের খাবার দিতে গিয়ে বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম (৩৮) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে।

সোমবার(৬ মে)) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে এঘটনা ঘটে।

নিহত কুলসুম বেগম বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী। এবং তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সয়াবিন ক্ষেতে কাজ করছিলেন স্বামী নেছার উদ্দিন মাঝি। দুপুরে কুলসুম বেগম তার স্বামীর জন্য দুপুরের খাবার হিসেবে ভাত নিয়ে গিয়েছিলেন সয়াবিন ক্ষেতে। এসময় হঠাৎ করেই ঝড়সহ বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম মারা যান।

চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক ৯নং ওয়ার্ডের সদস্য সৈয়দ মাঝী গণমাধ্যমকে বলেন, স্বামীর জন্য ভাত নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
আমরা তাকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে গিয়েছিলাম সেখানকার দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বালা বলেন, দুপুরে বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। এঘটনায় আমি মর্মাহত। এই সময়ে সারাদেশে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে। সকলেরই উচিত সতর্ক থাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা